শব-ই-কদর- মর্যাদাপূর্ণ রাত, যে রাতে আল্লাহর অশেষ রহমত, ক্ষমা ও বরকত ঝরে পড়ে পৃথিবীতে। কুরআনে এসেছে, “শব-ই-কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।” (সুরা আল-কদর: ৩) এই এক রাতের গুরুত্ব এত বিশাল, যে একটি একক রাতে ইবাদত, দোয়া ও তাওবা করা হাজার মাসের ইবাদতের সমান। অথচ, এই রাতের তারিখ অস্পষ্ট, যা মুসলিমদের আরও তৃষ্ণার্ত করে তোলে এই মহিমান্বিত রাতের প্রতি।
এই রাতের সবচেয়ে বড় রহমত হলো, এটি দোয়া কবুলের রাত, আল্লাহর অসীম ক্ষমা ও করুণা বিতরণের রাত। এই রাতের একটি দোয়া “আল্লাহুম্মা ইননাকা আফু’ন তুহিব্বুল আফু, ফাআফু আন্নি” পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অর্থ— “হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।”
শব-ই-কদর আমাদের শুদ্ধ হওয়ার, নতুন জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার, এবং আল্লাহর কাছে সঠিকভাবে প্রার্থনা করার একটি সুবর্ণ সুযোগ। সূরা আল ক্বদরে এই রাতেই কোরআন অবতীর্ণ হওয়ার বিষয় জানিয়ে আল্লাহ বলেছেন-
