অন্যান্য

মাদারগঞ্জের তারতাপাড়ায় অনুসন্ধান গ্যাস কূপের খনন শুরু

Jamalpur News • • 0 মন্তব্য

মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান কূপ খনন উদ্বোধন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার এ খনন কাজ উদ্বোধন করেন।  ১৬৭ কোটি টাকা ব্যয়ে এ খনন কাজ করবে বাপেক্স। প্রত্যাশানুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এ অনুসন্ধানী খনন কাজটি করছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো.শোয়েব, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা সহ বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *