অন্যান্য

এমপি বলেছেন, ‘বের হয়ে আস, এ মামলা মীমাংসা করে দেব।’

Jamalpur News • • 0 মন্তব্য

জামিনে কারামুক্ত হওয়ার পর সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু এক সভায় বলেছেন, ‘জেলে থাকা অবস্থায় জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের সঙ্গে অনেকবার কথা হয়েছে। এমপি বলেছেন, ‘বের হয়ে আস, এ মামলা মীমাংসা করে দেব।’ বাবু চেয়ারম্যানের এই বক্তব্যের ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। কারাগার থেকে বেরিয়ে গত বুধবার (১০ জুলাই) রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এক সভায় এক বক্তব্য এসব কথা বলেন তিনি। তবে কথা হওয়ার কথা অস্বীকার করেছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি নূর মোহাম্মদ।  তিনি জানান, ‘তার সঙ্গে আমার কোনো কথা হয়নি।’

 

 

 

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *