মেলান্দহ

মেলান্দহ থানার কনস্টেবল আব্দুস সোবহানের বিদায় সংবর্ধনা

Jamalpur News • • 0 মন্তব্য

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ থানা থেকে কনস্টেবল মো. আব্দুস সোবহানকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। কনস্টেবল মো. আব্দুস সোবহান ১৯৯৪ সালের ১০ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।

৩০ জুলাই, বুধবার দুপুর ২টায় মেলান্দহ থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম নিজ হাতে বিদায়ী কনস্টেবলকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

এ সময় তিনি কনস্টেবল মো. আব্দুস সোবহানের কর্মজীবনে একজন মেধাবী, চৌকস ও পেশাদার পুলিশ সদস্য হিসেবে উল্লেখ করেন এবং তার ভবিষ্যৎ জীবন ও পরিবারের জন্য শুভকামনা জানান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায়, এসআই, এএসআই এবং অন্যান্য কনস্টেবলবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আব্দুল আজিজ।

অনুষ্ঠানে সবাই বিদায়ী এই চৌকস কনস্টেবলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার অবসরজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *