মাদারগঞ্জ

মাদারগঞ্জে তিন ফসলি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন

Jamalpur News • • 0 মন্তব্য

নিজস্ব সংবাদদাতা:  মাদারগঞ্জে তিন ফসলি জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ৭৫০ একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে মাদারগঞ্জ উপজেলার কাইজারচরে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা জানান, কাইজারচরে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল বিগত সরকার। এতে ভুয়া মৌজা তৈরি করা হয়। ও তিন ফসলি জমিকে অকৃষি খাস জমি দেখিয়ে বন্দোবস্ত নেওয়া হয়। এর প্রতিবাদ করতে গেলে হামলা ও মামলার শিকার হয়েছেন প্রতিবাদকারীরা। আর এসব করেছেন সাবেক এমপি মির্জা আজম।

বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান বক্তব্যে সরকারের কাছে কৃষকদের জমি ফেরত দিয়ে এই প্রকল্প বাতিল বা অন্য জায়গায় স্থানান্তরের আহবান জানান।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *