জামালপুর

সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক আটক

Jamalpur News • • 0 মন্তব্য

জামালপুরের সরিষাবাড়ীতে শুকুর আলী (২৫) নামে একজন ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভাটারা বাজারে ঘুরাফেরা করার সময় তার চলাচলে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে সরিষাবাড়ি থানায় খবর দেয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় নাগরিক শুকুর আলীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *