জামালপুর

এ কি নিষ্ঠুর সংবেদনহীনতা?

Jamalpur News • • 0 মন্তব্য

জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে পড়ে হাত বিচ্ছিন্ন হয়ে যায় এক যুবকের। ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ঘটনার কিছু ছবি।

ট্রেনের নিচে হাত হারানো একজন রক্তাক্ত মানুষ একা হেঁটে আসছে। অতিরুক্ত রক্তক্ষরণে ক্রমেই মানুষটির বাঁচার সম্ভাবণা ক্ষীণ হয়ে আসছে। সেই মুহুর্তেও চারপাশে সবাই ছবি তুলতে ব্যস্ত!

কেউ একজন এগিয়ে এসে তার হাতটি কিছু দিয়ে বেঁধে দিচ্ছে না, কেউ একজন তাকে কোলে করে হাসপাতালে নিতে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে না। কিন্তু কয়েকজনকে দেখা যাচেছ মোবাইলের ক্যামেরা খুঁজতে ব্যতিব্যস্ত!

এ কি নিষ্ঠুর সংবেদনহীনতা!

সেই লোকটি আমি-আপনি যে কেউ হতে পারতাম। আমার আপনার স্বজন হতে পারত। সেই লোকটিও কারো না কারো স্বজন। কিন্তু না হয় স্বজন না’ই হলো। একজন মানুষের কঠিনতম বিপদে মানুষ তার পাশে দাঁড়াবে না?

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *