ইসলামপুর

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির এজিএম ও নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক

Jamalpur News • • 0 মন্তব্য

১০ মে রাজধানীর সেগুন বাগিচার কচিকাঁচার মেলা অডিটরিয়ামে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা-এর বার্ষিক সাধারন সভা (এজিএম) ও নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান।
এই দিন বিকাল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আবদুল হালিম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মো: মনজুরুল আহসান খান, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, মেজর জেনারেল (অবঃ) আবু নাসের ইলিয়াস, অধ্যাপক মোহাম্মদ ফাতিহুল কাদির সম্রাট, অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ এনামুল করিম প্রমুখ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মো: শহীদ আতাহার হোসেন।
বিকাল ৪টা ৩০ মিনিটে অতিথিদের আসন গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা ইসলামপুর উপজেলা সমিতি ও ইসলামপুর উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ড. সাইফুল্লাহ বিন আনোয়ার। সাধারন সম্পাদক হয়েছেন কিষান ফার্মাভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশীদ মামুন।
কমিটি ঘোষনার পর আমন্ত্রিত অতিথিদের সামনে নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: মামুনুর রশীদ, মিজানুর রহমান খান লোহানী সোহাগ ও মেহের নিগার শিখা।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *