আলিম আকন্দ ||
ঈদকে সামনে রেখে শুরু হয়েছিল মাদকের রমরমা ব্যবসা। দেওয়ানগঞ্জ উপজেলারে কাঠারবিল বাজারের উওর পাশে মনির লাল চৌকিদার এর নিজ বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে গত ২২মে (বৃহস্পতিবার) রাতে প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ গ্রেফতার করা হয় ৭ জন মাদককারবারীকে। এর মধ্যে চারজন নারী। আটককৃতরা হলেন- ভানুরবি দাস (২৮), দিপ চান (৩১), সুবাস(১৯), রুকুমনি (২২), শিখা দাস (৩০), ফেলানি দাস (৫৫) ও পন্নী দাস (১৯)। এছাড়াও এসময় মোঃ সুরুজ মিয়া (৩৫), মোঃ সাদা মিয়া (৩৫) মোঃ লাবলু (৩১) নামের তিনজন পালিয়ে যায় বলে জানা গেছে।
এসময় ঘটনাস্থল থেকে ১১ লিটার পরিশোধিত বাংলা মদ, ৮৫ লিটার অপরিশোধিত মদ, ১০ কেজি চিটাগুড় সহ মদ তৈরির নানা উপকরণ জব্দ করা হয়।
পরে আটককৃতদের দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোঃ আব্দুস সামাদ এর কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
