দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে ইসকন নিষিদ্ধ ও আইনজীবি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

Jamalpur News • • 0 মন্তব্য

মো: বায়েজিদ:  দেওয়ানগঞ্জে জনতার ব্যানারে হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার ও আইনজীবী শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মিছিলটি দেওয়ানগঞ্জ কামিল  মাদ্রাসার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এসে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ সোহেল রানা, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জু হোসেন, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল, মুফতি আক্রামুজ্জামান সহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, ইসকনকে  নিষিদ্ধ  ও আইনজীবি সাইফুল ইসলাম হত্যার বিচার দ্রুত সময়ে মধ্যে না করা হলে আমরা বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য হব।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *