দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জের হাতীভাঙ্গায় যুবদল-ছাত্রদল নেতাদের উপর হামলা -বিএনপির বিক্ষোভ

Jamalpur News • • 0 মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠার বিল বাজারে বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভে বিএনপি নেতা কর্মীরা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ইন্ধনে কতিপয় আওয়ামী লীগের সমর্থক  ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া ও সদস্য তারেক রহমানের উপর হামলা করে।  তিনজন গুরুতর আহত হলে তাদেরকে প্রাথমিকভাবে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপি।

২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধায় কাঠার বিল বাজার বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি মধু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ চেয়ে ও হামলাকারীদের শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ চৌধুরী যুগল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, কৃষক দলের সভাপতি অফিল মিয়া, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদুল হক বিষাক, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন দোলা প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্রদলের সভাপতি নূর আলম।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *