মো: বায়েজিদ: দেওয়ানগঞ্জের কলাকান্দা মডেল হাইস্কুলের সামনে থেকে গত পনের মে রাত ১১ টার দিকে এস আই আবু রায়হান এর নেতৃত্বে অভিযান পরিচালনা ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মোঃ হাসেম মিয়া (৩৯), ও মোঃ মজিবর(৪২) । এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পরে বৃহস্পতিবার ১৬ মে দুপুরের দিকে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরন করা হয়।
