উপজেলা

দেওয়ানগঞ্জে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Jamalpur News • • 0 মন্তব্য

মুহাম্মদ বায়েজিদ, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর সকাল ১০ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখা দলীয় কার্যালয় সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। শেষে আলোচনা সভায় যুবলীগের আহবায়ক সাদ্দাম হোসেন জাহিদীর সভাপতিত্বে যুবলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল হক মান্না,সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল সহ আরো অনেকেই।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *