বকশীগঞ্জ

দেওয়ানগঞ্জে অটোরিক্সা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার

Jamalpur News • • 0 মন্তব্য

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে অটো চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই দুই চোর যাত্রী সেজে অটোতে উঠে অটো ছিনতাই করার চেষ্টা করে এত স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে খবর দেয়, মামলা দায়েরের পর আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৯ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকার সময় বকশীগঞ্জ উপজেলার কলকিহারা গ্রামের মৃত জহর উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫০) এবং শাহ আলমের ছেলে মোহাম্মদ শহীজল (৫৫) ইসলামপুর থেকে একটি অটো রিজার্ভ করে নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের দিকে আসে। দেওয়ানগঞ্জ আসার পথে সদর ইউনিয়নের খড়মা এলাকার তিলকপুর নামক স্থানে এসে অটো ড্রাইভার মনজুরুল হককে ৪০ টাকা করে ভাড়া দেয় কিন্ত ড্রাইভার ১২০ টাকা দাবী করলে উক্ত দুজন অটো ড্রাইভারকে মারধর করে অটো ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে উদ্যত হয়।

পরবর্তীতে অটো ড্রাইভারের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে চোর চক্রের দুজনকে ধরে ফেলে এবং সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অটো উদ্ধার করে এবং সেই দুই অটো চোরকে আটক করে।

৩০ সেপ্টেম্বর (সোমবার) দুপুরের দিকে তাদের নামে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুল্লাহ জানান, দুই আসামীকে আদালতে নেওয়া হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। এই চক্রের বিস্তারিত তথ্যে উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, অটো চুরির দায়ে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অটো চুরি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *