জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নকে কেন্দ্র করে উপজেলা টাস্কফোর্স কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের যমুনা সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক নাদির শাহ।
কর্মশালায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান, ফায়ার সার্ভিস প্রতিনিধি রইছ উদ্দিন এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতে তামাকের ক্ষতিকর প্রভাব ও তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তব প্রয়োগ বিষয়ে একটি ভিডিও উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
