মেলান্দহ

বশেফমুবিপ্রবিতে গণঅভ্যুত্থান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান- থাকছেন মানিক

Jamalpur News • • 0 মন্তব্য

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) উদযাপিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস। দিনটি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে উপস্থিত থাকবেন জীবনমুখী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। এক ফেসবুক স্টাটাসে আমিরুল মোমেনিন মানিক উপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত করেছেন।

একই স্টাটাসে মানিক জানান, “আমার গ্রামের বাড়ির পাশে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ৭ বছর হলো। কখনও ঢু মারা হয়নি। এই প্রথম সেখানে যাচ্ছি কালচারাল পারফর্ম করতে। সেখানে আরও পারফর্ম করবে সসাস এবং শিরোনামহীন ব্যান্ড।”

মেলান্দহ উপজেলার মালঞ্চতে অবস্থিত ক্যাম্পাসে বিকাল চারটায় অনুষ্ঠান শুরুর কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *