দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জ পৌর মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

Jamalpur News • • 0 মন্তব্য

মো: বায়োজিদ, দেওয়ানগঞ্জ: দেওয়ানগঞ্জ পৌর মার্কেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিভিন্ন আইনগত অসংগতির জন্য জরিমানা করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আশরাফ আলীর নেতৃত্বে এ  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ সোহেল রানা, মোঃ বিহান উদ্দিন, মোছাঃ মেঘলা খানম, মোঃ নয়ন, মোঃ মাহিন,আশিক, স্থানীয় সাংবাদিকসহ অনেকে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় মার্কেটের বড়  রাস্তার পাশে অবৈধ দোকানপাট, হোটেলের খোলা খাবার ও গরুর মাংসের দোকানসহ অন্যান্য দোকানপাট মনিটরিং করা হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *