মেলান্দহ

সাংবাদিক লাঞ্ছনায় অভিযুক্ত ভূমি কর্মকর্তা মেলান্দহ হতে বদলি হলেন দেওয়ানগঞ্জে

Jamalpur News • • 0 মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে মেলান্দ‌হে দুই সাংবাদিককে লাঞ্ছিত করা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সানাউল ইসলামকে বদলির আদেশ জারি করেছে জামালপুর জেলা প্রশাসন কার্যালয়। জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় স্বাক্ষরিত বদলি সংক্রান্ত এ আদেশ রোববার (৩০ জানুয়ারি) জারি করা হয়।

আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে চরবানি পাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হলো। তাকে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় ২ ফেব্রুয়ারি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

গত ২৫ জানুয়ারি আজকের পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি রকিব হাসান ও ভোরের কাগজের মেলান্দহ উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান চরবাণী পাকুরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে ঘুষ নেওয়া, দুর্নীতি ও ভূমিসেবা গ্রহীতাদের সঙ্গে অসদাচরণে অভিযুক্ত ছানাউল ইসলামের বক্তব্য জানতে গিয়ে তাঁরা শারীরিক লাঞ্ছনার শিকার হন বলে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *