কৃষি

মাঠে আখ রেখেই বন্ধ জিল বাংলা চিনিকল

Jamalpur News • • 0 মন্তব্য

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা চিনিকল কিছুদিন আগেই আখের অভাবে বন্ধ করা হয়েছে। চলতি মৌসুমে ৪১ দিন আখ মাড়াই শেষে বন্ধ হয়ে যায় চিনিকলটি। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় প্রতি বছরের মতো এ বছরও লোকসানের মুখ দেখবে এ চিনিকল। আখের অভাবে মিলটি বন্ধ হলেও উপজেলার একাধিক জমিতে এখনও আখ দৃশ্যমান রয়েছে। অথচ আখের অভাবে চিনিকলের মাড়াই বন্ধ ঘোষণা করা হয়েছে। চুক্তিবদ্ধ সব চাষি চিনিকলে আখ সরবরাহ করেননি এবং আখচাষিরা আখ চিনিকলের বদলে স্থানীয়ভাবে গুড় তৈরির কাজে সরবরাহ করছেন বলে দাবি মিল কর্তৃপক্ষের। বিস্তারিত পড়ুন সময়ের আলোয়…

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *