মাদারগঞ্জ

মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Jamalpur News • • 0 মন্তব্য
মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আব্দুর রহিম খান :

“বিট পুলিশিং, বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের আমতলা বাজারে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির আয়োজনে এবং মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে সোমবার বিকেল সাড়ে ৫টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এসআই গৌতম সেন সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বিট পুলিশিং কার্যক্রমকে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং ও মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *