অন্যান্য

বজ্রপাতে কৃষকের মৃত্যু কি কেবলই খবর?

Jamalpur News • • 0 মন্তব্য
বজ্রপাতে কৃষকের মৃত্যু কি কেবলই খবর?

জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন কৃষক সোহেল। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ভুট্টা তোলায় ব্যস্ত থাকা সোহেল জানত না তার জীবন সেখানেই থেমে যাবে। বজ্রপাত শুধু তার শরীরটাকে নয়, তার স্বপ্ন, তার পরিবার, তার ভবিষ্যৎ মুহূর্তে ছিন্নভিন্ন করে দিবে! আল্লাহ তাকে ক্ষমা করুন। তবে প্রশ্ন জাগে আমরা প্রতিদিন ভাত খাই, শস্য খাই, জীবনের নিশ্চয়তা খুঁজি; কিন্তু কখনো কি ভাবি, এই নিশ্চয়তার পেছনে কৃষকের কতটা অনিশ্চয়তা লুকিয়ে থাকে?

যে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামে, ঝড়-বৃষ্টি-রোদে লড়ে যায়, সে কোনো মঞ্চ পায় না, কোনো করতালি পায় না। তার মৃত্যু হয় নিঃশব্দে!

কিন্তু প্রশ্নটা থেকে যায় যে দেশপ্রেম কাকে বলে?
মাঠে দাঁড়িয়ে ফসল ফলানো মানুষটা, যে নিজের জীবন বাজি রেখে ফসল উৎপাদন করে সেটাতে কি কিঞ্চিত দেশপ্রেম খুঁজলে হয় না?
নাকি দেশপ্রেম শুধু আলো-ঝলমলে মঞ্চে, ক্যামেরার সামনে, বা উল্লাসের ভিড়ে সীমাবদ্ধ?

যদি কোনো খেলোয়াড় ছক্কা হাঁকাতে গিয়ে প্রাণ হারাতো, হয়তো দেশ থমকে যেত। শোকের ভাষা বদলে যেত, সংবাদ শিরোনাম কেঁদে উঠতেন উপস্থাপক-উপস্থাপিকা, সামাজিক মাধ্যমে বেদনার ঢেউ উঠত। কিন্তু একজন কৃষকের মৃত্যু? সেটা দেখবেন শুধু পরিসংখ্যানের আরেকটা সংখ্যা, একটা ক্ষণিকের খবর!

এই বৈপরীত্যটা কষ্টের।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *