অন্যান্য

দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুটানি বাজার ঘাট এলাকায় মানববন্ধন

Jamalpur News • • 0 মন্তব্য
দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুটানি বাজার ঘাট এলাকায় মানববন্ধন

মো: বায়েজিদ, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুটানি বাজার ঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৭ জুন) দুপুরে বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালসী নৌপথ উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে এ নৌপথে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো বাস্তবায়নের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে প্রতিদিন হাজারো মানুষকে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *