মাদারগঞ্জ

মাদারগঞ্জ চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Jamalpur News • • 0 মন্তব্য

বিশেষ প্রতিনিধি: মাদারগঞ্জ চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন ২০২৫ ইং সোমবার জোনাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক।

উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এভার গ্রীন জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী পরিচালক আজিজুর রহমান। অপরাপর আলোচনায় অংশ নেন চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর উপদেষ্টা ও চিকিৎসক ডা: শাহিনুর রহমান, আমিনুল ইসলাম মাস্টার, ডা: আব্দুল আলীম রঞ্জু ও আমানুল্লাহ তরফদার। আরও উপস্থিত ছিলেন এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম তারেক।

মেডিকেল ক্যাম্পটি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শিবলুল হাসান মাস্টার, পরিচালক আল মামুন, ছাইদুর রহমান ও আল আমিন; নবীন শাখার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সিয়াম আহম্মেদ তন্ময় এবং কিশোর শাখার সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমদ।

মোট ১৬৫ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন মেডিকেল ক্যাম্পে।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুনর রশিদ ও এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক জিল্লুর রহমান এবং চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদের প্রবাসী শাখার নেতৃবৃন্দ।

পরে আগামীতেও মাদারগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন সামাজিক ও কল্যাণধর্মী কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর সভাপতি আতিকুর রহমান আতিক।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *