দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

Jamalpur News • • 0 মন্তব্য

মো: বায়েজিদ, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ২ (নভেম্বর) সকালে উপজেলা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে  উপজেলা  সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় ও  উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)  শামসুল জামান আসিফ, বৈষম্য বিরোধী  ছাত্রদের প্রতিনিধি মো.সোহেল রানা, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সমবায় সমিতির সদস্যবৃন্দসহ অনেকে।

 

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *