জামালপুর

শেখ হাসিনা মেডিকেল কলেজ এখন জামালপুর মেডিকেল কলেজ

Jamalpur News • • 0 মন্তব্য

শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে জামালপুর মেডিকেল কলেজ করা হয়েছে। এটি সহ দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

যেসব সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো—
কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ–এর পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী–এর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর–এর পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল–এর পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর–এর পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর–এর পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *