জামালপুর

জামালপুরে অতিরুক্ত তাপে লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন

Jamalpur News • • 0 মন্তব্য

স্টাফ রিপোর্টার:  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৫ নাম্বার লোকাল ট্রেনের ইঞ্জিনরুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  জামালপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছলে স্টেশনে থাকা লোকজন ও যাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

যাত্রী ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি নান্দিনা স্টেশন ছেড়ে আসার পর হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া বের হতে থাকে। জামালপুর রেল স্টেশনে প্রবেশের আগমুহূর্তে ইঞ্জিনে আগুন টের পান চালক। তিনি ট্রেনটি নিয়ে জামালপুর স্টেশনে চলে আসেন।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ জানান, ট্রেনের চালকের মাধ্যমে আমরা জেনেছি অতিরিক্ত তাপে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়।

অগ্নিকান্ডে ট্রেন ইঞ্জিনের ক্ষতি হলেও এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *