জামালপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাযের পর জেলার ফৌজদারি মোড়ে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি এইচ এম সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। গণসমাবেশে ছাত্র জনতার গণবিল্পবে হত্যাকারীদের বিচার, দূর্নীতিবাজদের বিচার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা সহ নানা দাবীতে বক্তব্য দেন দলটির নেতারা।
