জামালপুর

জামালপুরে ট্রেনে হামলার অভিযোগে গ্রেফতার ৫

Jamalpur News • • 0 মন্তব্য

কোটা আন্দোলনের সময় জামালপুরে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত শনিবার (২৭ জুলাই) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (২৮ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে আনা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. সাইদুর রহমান (৩৫), শাহীন (৩৫), জুয়েল (১৯),  দ্বীন ইসলাম (২৪) ও রায়হান (১৯)।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে তুললে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।’

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *