মঙ্গলবার ( ৯ জুলাই) দেওয়ানগঞ্জে পৃথক স্থানে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী চরপাড়া গ্রামে বন্যার পানিতে ডুবে কাউছার নামে ৯ বছর বয়সী শিশু ও চরবাহাদুরাবাদ আজিজলপুর গ্রামে বন্যার পানিতে ডুবে আরিফা আক্তার নামে ছয় বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
