দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে ভুট্টার ক্ষেত থেকে লাশ উদ্ধার

Jamalpur News • • 0 মন্তব্য

মো: বায়েজিদ, দেওয়ানগঞ্জ:  জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ভুট্টার ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, হারুয়াবাড়ী গ্রামের বাসিন্দা সুরুজ্জামান মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক( ৪৫) রোববার রাতে তারাবী নামাজের কথা বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পর বহু স্থানে খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে আজ সকালে নিজ বাড়ির কাছে এক ভুট্টার ক্ষেত থেকে তার মৃত্যু দেহ পাওয়া যায়।

পরে এলাকাবাসী পুলিশকে তথ্য দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে জানতে চাইলে, দেওয়ানগঞ্জ মডেল থানার(ওসি) তদন্ত হাবিব সাত্তি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে ঘটনাস্থলে গিয়ে আঃ রাজ্জাক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *